1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে সোহরাব জোমাদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ-সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সোহরাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ-সংলগ্ন মাঠে থাকা নিজের গরু আনতে যান। মাঠে পৌঁছানোর পরপরই তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আহত হয়ে সোহরাব নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সরাসরি তার শরীরে বজ্রপাত হয়েছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।