1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।

শুক্রবার (৫ জুন) সকাল ৭টায় নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শিববাড়ি মোড়ে সমাপ্ত হয়।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সচেতনতা সাইক্লিং ক্যাম্পেইনটি প্রাণবন্ত হয়।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী।
মহানগর প্রচার ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এস এম বেলাল হোসেনের ব্যবস্থাপনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু নাছির মো. ত্বোহা।
মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।