1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

উজিরপুরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামে খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে ফারিয়া আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফারিয়া আক্তার সাতলা গ্রামের বাডাই বাড়ি আব্দুল জলিল হাওলাদারের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় ফারিয়া নামের ঐ শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের নির্জন এলাকায় চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখেন। এ-সময় তাকে দ্রুত উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় ফারিয়াকে পাশের উপজেলা আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহনাজ পারভীন সেতু তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাধুলার একপর্যায়ে অ-সাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। এ সংক্রান্ত কোনো অভিযোগও থানায় পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এদিকে, অবুঝ শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।