
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজার থেকে গত শুক্রবার বিকালে গোপন সংবাদ পেয়ে পুলিশ গাঁজাসহ মো. হানিফ ফকির(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে| আটকের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২১,০২০ টাকা জব্দ করা হয়| তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়| গ্রেফতারকৃত হানিফ ফকিরের বিরুদ্ধে পূর্বের মাদক নিয়ন্ত্রন আইনে ৪টি মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনে ১টি মামলা আদালতে বিচারধীন রয়েছে|