1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দীর্ঘ ৫ মাস পরে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে যাচ্ছে বাঘিনী

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি :পূর্ব সুন্দরবনে শিকারীর ফাঁদে আটক রয়েল বেঙ্গল টাইগারটি দীর্ঘ ৫ মাসের চিকিৎসা শেষে আবার ফিরে যাচ্ছে তার আবাসস্থল সুন্দরবনে| গুরুতর আহত বাঘিনীটি দীর্ঘ চিকিৎসায় এখন পুরোপুরি সুস্থ্য| বাঘিনীটিকে চলতি জুন মাসের শেষের দিকে সুন্দরবনে ছাড়ার পরিকল্পনা করছে বনবিভাগ| গত ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খাল সংলগ্ন সুন্দরবনে হরিণ শিকারীদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি| বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারী দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকিরখালের অদুরে সুন্দরবনে শিকারীদের পেতে রাখা হরিণধরার ছিটকা ফাঁদে আটকে যায় বাঘিনীটি| খবর পেয়ে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল ৪ জানুয়ারি গুরুতর আহত বাঘটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যায়| গুরুতর আহত বাঘটির চিকিৎসায় গঠন করা হয় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড| সেখানেই চলে চিকিৎসা| সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবন থেকে উদ্ধারের সময় দেখা যায়, বাঘিনীটির সামনের বাঁ পায়ে ৩ ইঞ্চির মতো জায়গায় চামড়া, মাংশপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল| ফাঁদের রশিতে টানাটানির কারণে ক্ষত হয়ে পচন ধরে গিয়েছিল| অ্যান্টিবায়োটিক ও নিয়মিত ড্রেসিংয়ে ঘা শুকিয়ে আসে| ক্ষত হওয়া স্থানও ভরাট হয়ে লোম গজিয়েছে এখন| পাঁচ মাসের চিকিৎসা ও নিবীড় পরিচর্যায় বাঘিনীটি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে| বাঘিনীটির ভবিষ্যৎ ঠিক করতে গত ২১ মে বাঘ গবেষক, বন কর্মকর্তা, বন্য প্রাণী-বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশ গ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়| উক্ত সভায় অংশ নেয়া জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ এম এ আজিজ এ প্রতিবেদককে বলেন, একটি বাঘ ১২/১৪ বছর বেঁচে থাকে| সুন্দরবনে উদ্ধারকরা বাঘিনীটির বয়স ৯/ ১০ বছর| তাকে তার আপন পরিবেশ সুন্দরবনে ছেড়ে দেওয়া উচিৎ| সে ক্ষেত্রে ছেড়ে দেওয়ার পরে তার গতিবিধি দেখার জন্য বাঘিনীটির গলায় স্যাটেলাইট কলার লাগিয়ে ছাড়ার মতামত দিয়েছেন তিনি| ভারতের সুন্দরবন অংশে এমন ছয়টি বাঘকে স্যাটেলাইট কলার দেওয়া হয়েছে বলে বন্যপ্রাণী বিশেষজ্ঞ এম এ আজিজ জানান| বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, সুস্থ্য হয়ে বাঘিনীটি আগের চেহারায় ফিরেছে| ওজন বেড়েছে| তার ক্ষিপ্রতা বেড়েছে| মনে করা হচ্ছে সে এখন শিকার ধরে খেতে পারবে| ছাড়ার পরে সুন্দরবনে বাঘের গতিবিধি পর্যবেক্ষনের জন্য আন্তর্জাতিক সংস্থা আই ইউ সি এন এর সহায়তায় বাঘিনীটির গলায় একটি কলার পরানো হবে| বেঁেধ দেওয়া নির্দ্দিষ্ট সময়ের পরে কলারটি বাঘের গলা থেকে খুলে পড়ে যাবে| সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসের (জুন) শেষ দিকে বাঘিনীটিকে যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিলো সে অঞ্চলের গহীন সুন্দরবনে বাঘিনীকে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিএফ জানিয়েছেন|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।