1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শ্যামনগরে বজ্রপাতে ঘের মালিকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক চিংড়ি ঘেরের মালিক নিহত হয়েছে। তার নাম আব্দুল হাকিম(৪২)। সে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলুনি পাড়ার লুৎফার শেখের ছেলে। শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে মৎস্য ঘেরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় আব্দুল হাকিম তার মহস্যঘরে দুপুরের সময় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। কাজ শেষ করে ওঠার মুহূর্তে ই তার উপর বজ্রপাত পড়ে। এ সময় সে ঘটনাস্থলে মারা যায় । পরে পাশের ঘরের লোকজন ছুটে এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।