1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন কালিয়ার সর্বজনীন পূজা মন্দিরে বসুন্ধরা নামযজ্ঞে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ মায়ের চেইন চুরির অভিযোগে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ মহানগর আওতাধীন কলেজে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনী কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ  :  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন ও চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জুন) সকাল ১১টায় উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী (চান্দের পুকুর) গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি করছে। অভিযুক্তরা নলতা ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল, জেহের আলীর ছেলে জাকির হোসেন আলী এবং আরাফাত হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
মানববন্ধনে বক্তব্য রাখেন একই এলাকার দীন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, কবির হোসেন, খাদিজা খাতুন, রহিমা খাতুন ও আলেয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ২০০ জনেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, গত পাঁচ বছর ধরে তারা নানা সমস্যায় জর্জরিত। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে এবং এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করে দেয়। সেক্ষেত্রে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হন।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলেও তারা জানান।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।