
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে অংশগ্রহণমূলক গবেষণার ফলাফল অবহিতকরণ বিষয়ক নাগরিক অংশগ্রহণ ও সুশাসনে অন্তর্ভুক্তি বাধা, সুযোগ ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে| সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে পরিচালিত টুগেদার ফর টুমরো ইনহ্যান্সিং কোঅপারেশন ফর সোশ্যাল সাসটেননিবিলিটি প্রকল্পের আওতায় বেসরকারি এনজিও দলিত এর উদ্যোগে এ সভা হয়|
গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে দলিতের হেড অব প্রোগ্রাম অফিসার তপন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু| বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা প্রাণী সম্পদের ভেটোনারি সার্জন ডাঃ সায়্যেদুর রহমান| অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ প্রমুখ| এসময়ে প্রকল্প ব্যাবস্থাপক (টিএফটি) মোসাঃ লাইলা খাতুন, এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন অফিসার (টিএফটি) মুশির্দা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন|