1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন কালিয়ার সর্বজনীন পূজা মন্দিরে বসুন্ধরা নামযজ্ঞে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ মায়ের চেইন চুরির অভিযোগে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ মহানগর আওতাধীন কলেজে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনী

দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৫ টায় দিঘলিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ এম সাইফুর রহমান মিন্টু।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ হেমায়েত হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অধ্যাপক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক -২ মোঃ মনিরুজ্জামান এবং খুলনা জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী দল নেতা সৈয়দ মোজাফফার আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্যজীবী দল নেতা মোঃ সিদ্দিকুর রহমান মিন্টু।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলের কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের ঐক্যবদ্ধ রাখা এবং জাতীয়তাবাদী শক্তির আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।