1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন কালিয়ার সর্বজনীন পূজা মন্দিরে বসুন্ধরা নামযজ্ঞে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ মায়ের চেইন চুরির অভিযোগে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ মহানগর আওতাধীন কলেজে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনী কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

বেনাপোলে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবি

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : গুলি করে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। একইসাথে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আজ রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি অফিস থেকে বাসায় ফেরেন। এরপর ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী দল তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তার ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে এবং আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন অংশে লাগে। আল্লাহর অশেষ রহমতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলির খোসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে।
তিনি আরও জানান, এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। তিনি আবু সাঈদ নামে সাইদুর রহমান সাইদের কাছে ব্যবসায়ের প্রায় ৪৯ লাখ টাকা পান। ওই টাকা ফেরত দেয়ার কথা থাকলেও ফেরত না দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাঈদসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২/১৩ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহাগ আরো জানান, বর্তমানে তিনি স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্য সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরের বাইরে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না এবং পুনরায় হামলার আশঙ্কায় ভুগছেন। এজন্য নিজ পরিবারের নিরাপত্তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহাগ হোসেনের সাথে তার ভাই রফিকুল ইসলাম ও আইয়ুব হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের ছবি নারীর

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।