1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন কালিয়ার সর্বজনীন পূজা মন্দিরে বসুন্ধরা নামযজ্ঞে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ মায়ের চেইন চুরির অভিযোগে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ মহানগর আওতাধীন কলেজে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনী কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

যশোরে সংবাদ সম্মেলনে নারীর অধিকার বঞ্চনার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা লাবনী আক্তার তার স্বামী ও স্বামীর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে নিজের ও দুই কন্যা সন্তানের অধিকার বঞ্চনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেছেন, বিভিন্ন অনলাইন ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নিয়ে অসত্য তথ্য দিয়ে ভিডিও সংবাদ’ উপস্থাপন করা হলেও প্রকৃত ঘটনা মিথ্যা ও ভিন্ন। সংবাদ সম্মেলনে লাবনী আক্তার বলেন,তার বক্তব্য যথাযথভাবে প্রকাশ করা হয়নি।
প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে রোববার (৭ জুন) তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৮ সালে আরএন রোডের বাসিন্দা জিতুর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। তার দাবি,২০২৫ সালের মে মাসে তার স্বামী তার অনুমতি ছাড়াই মুন নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে তাকে সন্তানসহ বাসা থেকে বের করে দেওয়া হয়।
তিনি আরও বলেন,২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তাকে তালাকের নোটিশ পাঠানো হয়। পরে দ্বিতীয় সন্তান জন্ম নিলেও তিনি ও তার সন্তানরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লাবনী আক্তার দাবি করেন,তার বিরুদ্ধে দোকান লিখিয়ে নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, একটি দোকান তিনি নিজের অর্থে কিনেছেন এবং অন্যটির অংশীদার হয়েছেন ব্যবসায় বিনিয়োগ ও নিজের সোনার অলংকার বিক্রির অর্থ দেওয়ার কারণে।
তিনি আরও অভিযোগ করেন,তাদের সংসারের আসবাবপত্র ও ফার্নিচার বর্তমানে স্বামীর বাসায় থাকলেও সেগুলো তিনি নিতে পারছেন না।একই সাথে তাকে নেশাগ্রস্ত বলা হচ্ছে বলে উল্লেখ করে তিনি অভিযোগকারী পক্ষ ও নিজের ডোপ টেস্টের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।
লাবনী আক্তার বলেন,তিনি একজন মা হিসেবে শুধু নিজের ও সন্তানদের আইনগত অধিকার এবং মর্যাদা চান। তার বিরুদ্ধে আনা সব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান তিনি।
এদিকে,সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের প্রতি ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে সব পক্ষের বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণের আহ্বান জানান ,লাবনী আক্তার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।