1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে এক ইউপি সদস্য আটকের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (৭ জুন) ভোরে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িয়ালী গ্রামের ওমান প্রবাসী মো. তোতা মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের (২৮) সঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজু আহমেদকে (৩৮) আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন।
আটক রাজু আহমেদ পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং তিনি জালাল উদ্দিনের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি দশপাখিয়া পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ক্যাম্পের সদস্যরা এবং চৌগাছা থানার জরুরি ডিউটি অফিসার ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেছেন, বিষয়টা নিয়ে উভয়পক্ষ মীমাংসা করে নিয়েছে এখানে পুলিশের কোন বিষয় নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।