1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

রামপালে পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে দন্ড

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযুক্ত হারুনর রশিদ (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র ও ইয়ামিন হাওলাদার (৩০) বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের পুত্র।
রবিবার (০৭ জুন) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে রামপাল উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর আদালত এ আদেশ দেন । এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো । এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।