1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন কালিয়ার সর্বজনীন পূজা মন্দিরে বসুন্ধরা নামযজ্ঞে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ মায়ের চেইন চুরির অভিযোগে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ মহানগর আওতাধীন কলেজে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থিরচিত্র প্রদর্শনী কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যশোর কোতোয়ালী থানায় জিডি

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে পেশাগত দায়িত্ব পালন করে একটি ভিডিও প্রকাশের জেরে এক সাংবাদিককে ভিডিও মুছে ফেলার চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল)।
জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে যশোরের দড়াটানা এলাকায় একটি রিকশাও একটি প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন। পরে ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ভিডিও অপসারণে আপত্তি জানালে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ডিলিট না করলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
সাংবাদিক মো. তারিক হাসান (বিপুল) জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি ব্যক্তি স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের কাজে গুরুতর বাধা সৃষ্টি করে। তাই ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত প্রতিকারের স্বার্থে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
যশোর কোতোয়ালী থানায় দায়ের করা জিডির নম্বর ৫৩৯,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।