1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

রাজনৈতিক ক্যারিয়ার এখনো শেষ হয়নি, বললেন সাকিব

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট ক্যারিয়ার শেষের আগেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। স্বৈরাচারী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি।
তবে ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতেও তিনি রাজনীতির ক্যারিয়ার শেষ দেখে ফেলেননি। সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন এসব কথা।
হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব। তবে রাজনীতিতে এখনও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তিনি। জানালেন আরও অনেকদিন রাজনীতি করতে চান।
সাকিব বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’
গত বছরের আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি।
তবে এই সময়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রচারণা ঠিকই চালিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি পতিত স্বৈরাচার হাসিনাকে ‘আপা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জনরোষেও পড়েছিলেন তিনি। দেশে ফিরে রাজনীতিটা যে সেই আওয়ামী লীগের হয়েই করতে চান, সেটাই এবার জানান দিলেন সাকিব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।