1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

অচল কাঠমান্ডু, আজ ফেরা হচ্ছে না জামাল ভূঁইয়াদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : নেপালে সরকার বিরোধী আন্দোলনের ফলে দেশটির বিপক্ষে আজ বাংলাদেশ দলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে আগেই। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। গতকালই বাতিল করা হয়েছে। তবে নেপাল থেকে ঠিক সময়ে দেশে ফেরা হচ্ছে না জামাল ভূঁইয়াদের। দেশটিতে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে হাইকমিশন।
ম্যাচ বাতিল হওয়ার কারণে বাংলাদেশ দলের ফুটবলারদের ফ্লাইট এগিয়ে এনে আজই ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের ফুটবলারদের।
কিন্তু কারফিউ ভেঙে ছাত্র-জনতা আবারও রাস্তায় নেমে এসেছে এবং কাঠমান্ডু কার্যত অচল হয়ে পড়েছে। এমন অবস্থায় হোটেল থেকেই বের হতে পারেনি বাংলাদেশ দলের ফুটবলাররা। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সব ফ্লাইট আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের ফুটবলারদের হোটেলেই কাটাতে হবে।
এদিকে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ইতোমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন।
অভূতপূর্ব পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত শঙ্কার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এ কারণে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। মূলত স্থানীয় সময় দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।