1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

কালিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া বাসস্ট্যান্ড মোড়ে এক নির্বাচনী জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
সভায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা জনগণের প্রতি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।
জনসভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।