1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতে ওয়াকফ সংশোধনী আইন পুরোপুরি স্থগিত না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। তবে সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আদেশে নতুন আইনটির কয়েকটি ধারা আপাতত স্থগিত রেখেছে।
সংসদের দুই কক্ষে বিতর্কের পরে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার এই সংশোধিত আইনটি পাস হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে এবছরেরই ৫ এপ্রিল সই করেন।
ওই আইনটি স্থগিত করার জন্য প্রায় একশেটি মামলা দায়ের হয়েছিল। সব মামলা মিলিয়ে একটিই মামলা হয় ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এজি মাসিহর বেঞ্চে।
ওয়াকফ হিসেবে কোনো সম্পত্তি দান করতে হলে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের যে ধারা আনা হয়েছিল সংশোধিত আইনে, তার ওপরে স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ। বিচারপতিরা বলেছেন, যে রাজ্য সরকারগুলো যখন সংশোধিত আইন অনুযায়ী রুল জারি করবে, তখনই এই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া যেতে পারে।
কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ চারজন এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে অমুসলিম কোনো সদস্যকে নিয়োগ করা যেতে পারে বলে যে ধারা রয়েছে সংশোধিত আইনটিতে, সেই ধারাটি অবশ্য স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। তবে যতদূর সম্ভব একজন মুসলিমকেই এই পদে নিয়োগ করার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছে আদালত।
এতদিন জেলাশাসক কোনো জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কি না, বলার অধিকারী ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, সেই অধিকার আপাতত জেলাশাসকদের হাতে দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।