1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

তালায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপ-শহরে বৈশাখী শোভাযাত্রা বের হয়| শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়| অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহাত খান| যুবদল নেতা সাইদুর রহমান সাইদ ও শিক্ষক অলিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায়, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, শেখ কামরুল ইসলাম লাল্টু, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাবেক সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক ফজর আলী, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা বাজার বণিক সমিতির আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ| বিকালে লাঠি খেলা অনুষ্ঠিত হয়| উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।