1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নড়াইলে কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের সদর উপজেলার পংকবিলায় নামযজ্ঞে গিয়ে পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রী ছুরিকাঘাতের শিকার হয়েছে| মারাত্নক আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত পূর্বা সোম নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার পরিতোষ সোমের মেয়ে| তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী| পরিবার ও পুলিশ সূত্রে জানায়, রোববার (১৭ মে) রাত পৌনে ১২টার দিকে তার ওপর এ হামলার ঘটনা ঘটে| রোববার রাত ৮টার দিকে পূর্বা সোম পরিবারের সদস্যদের সাথে পংকবিলা সার্বজনীন পূজা মন্ডপে নামযজ্ঞ শুনতে যায়| রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পংকবিলা মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়| পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন|
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, পূর্বা সোমের কোমরের পেছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে| বর্তমানে তিনি শঙ্কামুক্ত| নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি| জড়িতদের আটকের চেষ্টা চলছে|”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।