1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

মঠবাড়িয়ায় দুইজনের লাশ উদ্ধারের রহস্য উন্মোচন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় রশিদ বেপারী (৪৬) ও সাগর হাওলাদার (৩০) নামে দুইজনের মৃত্যুর রহস্য উন্মোচন করেছে থানা পুলিশ|
সোমবার দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে রশিদ বেপারী ও সাগর হাওলাদার ম্যাগনেটিক পিলার খুঁজতে গিয়ে মাটি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন|
পুলিশ জানান, ম্যানেটিক পিলারের সন্ধানে শনিবার রাতে রশিদ ও সাগর সহ ৭/৮ জনের একদল শ্রমিক এক হাজার টাকা চুক্তিতে দক্ষিণ আমড়াগাছিয়ার জনৈক সাত্তার হাওলাদার এর নতুন তৈরী পুকুরের মধ্যে পিলারের সন্ধানে মাটি খনন করতে গেলে উপর থেকে মাটির বড় অংশ ভেঙ্গে পড়ে ০৪ জন মাটিচাপা পড়েন| যার মধ্যে দুইজনের শরীরের অংশ মাটির বাইরে থাকলেও রশিদ ও সাগরের পুরো শরীর মাটির তলায় চাপা পড়ে এবং তারা সেখানেই মারা যান|
পুলিশ আরো জানান, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আব্দুস ছত্তার প্যাদার পুত্র মোঃ ইউসুফ আলী প্যাদ্যা ও চড়কগাছিয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ শহীদুল ইসলাম ম্যাগনেটিক পিলার উদ্ধারের জন্য ১০/১২ জনের একটি দল গঠন করেন এবং তাদেরকে কোরআন শরীফ ছুয়ে শপথ করান যাতে তারা এই বিষয়ে কাউকে কিছু না জানান| পরবর্তীতে তারা শনিবার রাতে দক্ষিণ আমড়াগাছিয়ার জনৈক সাত্তার হাওলাদার এর নতুন তৈরী পুকুরের মধ্যে ম্যাগনেটিক পিলার খুঁজতে গিয়ে দুর্ঘটনার শিকার হন|
এঘটনায় রবিবার রাতে নিহত রশিদ বেপারীর স্ত্রী পারভীন বাদী হয়ে ইউসুফ আলী প্যাদাকে প্রধান আসামী করে এজাহার নামীয় দুইজন ও অজ্ঞাতনামা ৫ জনের একটি মামলা দায়ের করেছেন|
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ম্যাগনেটিক পিলার খুঁজতে গিয়েই রশিদ ও সাগর মাটি চাপায় নিহত হয়েছেন| এঘটনায় থানায় মামলা হয়েছে| ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।