1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ডুমুরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার!!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকার রামকৃষ্ণপুর ও থুকড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ ঝটিকা অভিযান চালিয়ে গতকাল বুধবার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন রামকৃষ্ণপুর গ্রামের সাগর গাজী (৩৮) এবং থুকড়া গ্রামের আমিনুর মল্লিক (৩২)।

অভিযানকালে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মামলা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।