1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফুলতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উপলক্ষে মিশন গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে দেশব্যাপী পরিবেশ রক্ষার দাবিতে সচেতনমূলক মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি খুলনার ফুলতলায় পালিত হয়। শুক্রবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে পালিত কর্মসূচিতে অতিথি ছিলেন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক ইমরান আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা, আঞ্চলিক বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। শিরোমণি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজার সভাপতিত্বে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর খুলনা জেলা প্রতিনিধি সুমাইয়া আক্তার বিন্দিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, এনজিও কর্মকর্তা শেখ আব্দুল জলিল, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল যুবায়ের প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বর এবং ফুলতলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।