1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

তালায় সীমানা পিলার সহ গ্রেফতার ৪

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন কলাগাছি গ্রামের বাসিন্দা ভোলানাথ সানা। অপর তিনজনের মধ্যে খুলনার পাইকগাছা উপজেলার দুইজন এবং বটিয়াঘাটা উপজেলার একজন বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায় নি।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং সীমানা পিলার উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরের মাটির নিচে সীমানা পিলারটি রাখা ছিল। পিলারটির সত্যতা যাচাইয়ের জন্য সেটি মাটি থেকে তুলে ঘরের ভেতরে রাখা হয় । পিলার টি সঠিকতা যাচাই-বাছাই এর জন্য খুলনার পাইকগাছা ও বটিয়াঘাটা থেকে তিন জন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ডেকে আনা হয়। এবং তাদের কাছে বিক্রি করার বিষয়টি পূর্ব থেকে আলোচনা হয়। সে অনুযায়ী ওই তিন ব্যক্তি কলাগাছি গ্রামের ভোলা নাথ সানার বাড়িতে আসে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সীমানা পিলারসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে সীমানা পিলার কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে পিলারসহ চারজনকে আটক করা হয়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।