1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বাঘারপাড়ায় মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (১৫) নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান উপজেলার চাপাতলা আজমপুর গ্রামের খোকনের ছেলে এবং আহত নয়ন একই গ্রামের মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,রমজান ও নয়ন খাজুরা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রমজানকে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।