1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়ায় বাগেরহাটের মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। একই সাথে জনসচেতনতা বাড়াতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতাল চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান, ডা. সিফাদ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বাদশা, স্যানিটারী ইনস্পেক্টর রিয়াদ হোসেন, স্বাস্থ্য পরির্দশক ইলিয়াস হোসেন, নার্সিং সুপার ভাইজার লাভলী আক্তারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।