1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা সদর হেতালবুনিয়া পুরাতন হেলিপ্যাড এলাকায় গত পরশু শুক্রবার আনুমানিক রাত ১১টার দিকে বাড়ির মালিক মিজানুর রহমানের বোন প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে গরুর খাবার দেওয়ার সময় হঠাৎ পিছন দিক থেকে এসে চোর তার মুখ চেপে ধরে চেতনা নাশক ঔষুধ দেওয়া চেষ্টা করে। ওই ঔষুধ তার মুখের এক পাশে লাগে। তখন সে চোরকে ধাক্কা মেরে আত্মচিৎকার করলে আসপাশের লোকজন ছুটে আসলে চোর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, চোরকে  তারা সনাক্তও করতে পেরেছে বলে জানিয়েছে । বটিয়াঘাটা সদরে এক চোরের ভাগ্নে । উক্ত চোরের ভাগ্নে নাকি বেশ কয়দিন আগে ভ্যান চুরি করার অপরাধে জনগনের কাছে গণধোলাই খেয়েছিল এবং পরবর্তিতে তার চোর মামা তাকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী আরও বলে তার মামা নিজে তাকে ওই সব কাছে দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছে । উক্ত মামা প্রকাশ্যে সবাইকে বলে সে নাকি কৈয়া বাজারে পাশে একটা ঘেরে থাকে। সেই ঘেরে  আড়ালের সুযোগ কাজে লাগিয়ে রাত হলে মামা ভাগ্নে এক সাথে এলাকায় প্রতিদিন চুরে করে। কয়েক বছর যাবৎ চোর মামা ভাগ্নে এলাকায় থাকতো না তখন এলাকায় চুরিও হতো না এমন মন্তব্য এলাকাবাসীর। বিগত জুলাই আন্দোলনের পর ৫ আগস্টের  পর এই চোর মামা ভাগ্নে জুটি এলাকায় আগমন ঘটনায় পর থেকে প্রতিনিয়ত চুরি বেড়েই চলেছে বলে এলাকাবাসী সহ সাধারণ মানুষের ধারণা। এলাকাবাসীর দাবি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।