1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নড়াইলে মহাসড়কে বাস উল্টে আহত ১৫

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইল-যশোর মহাসড়কের নড়াইল বাসটার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন| শনিবার (৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে| আহতরা হলেন নড়াইল সদর উপজেলার ছামী (৩), ফুলমালা বেগম (৩৫), মো. রবিউল (২৫), মরিয়ম খানম (৫০), নাইচ খানম (৩০), আমিনুর ইসলাম (২২), সালমা বেগম (৩২), মো. সিয়াম (১৭), কামরুল ইসলাম (৫৫), লোহাগড়া উপজেলার শিশু কাদরিয়া (৭), রকি শেখ (২৯), সৈয়দ শওকত আলী (৪৫), সৌরভ হোসেন (৩০), শ্যামা (২৯) এবং যশোরের বাঘারপাড়া এলাকার সন্তু লাল বিশ্বাস (৪৪)| নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, যশোরে মনিহার বাস কাউন্টার থেকে নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস বিকেলে ছেড়ে আসে| রাতে বাসটি মহাসড়কের নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ইজিভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে গিয়ে উল্টে পড়ে| খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠায়| এ সময় উল্টে যাওয়া বাসটি মহাসড়কের যশোরগামী লেনে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে| পরে ডান পাশের লেন ব্যবহার করে যান চলাচল ¯^াভাবিক করা হয়| এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার রায় বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়| আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে| একটি লেন ব্যবহার করে মহাসড়কের যান চলাচল ¯^াভাবিক করা হয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।