
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর এলাকায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিয়ানে ৮০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়| গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম(৩৫),এস.এম.সাইফুল ইসলাম(১৯) এবং মো. আবুবকর সিদ্দিক আরাফাত(১৮) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে| পুলিশ সূত্র থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন আদমপুর এলাকায় মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার সময় উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়| দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান,উদ্ধারকৃত ইয়াবা জব্দ করার পর আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়|