1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ইরানে ৬ ইসরায়েলপন্থি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা মেহের বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে।
এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং বেসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনে বলবৎ হবে।
হাদি তাহান নাজিফ জানান, দুটি আইনই আগে কিছু ‘সংবিধানগত ও ধর্মীয় (শরিয়া) অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল।
পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানায়, এসব আইনে শরিয়া বা সংবিধানের কোনো বিরোধ নেই।
নতুন ‘গুপ্তচরবৃত্তি আইনটি’ ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা, বা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান’ দিয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় আইনটি বেসামরিক ড্রোন ব্যবহারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।