1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ভারতে ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে ২০ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতে ‘বিষাক্ত’ কাশির ওষুধ খেয়ে বিভিন্ন রাজ্যে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার হলেন তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘স্রেসান ফার্মা’র মালিক রঙ্গনাথন।
বুধবার গভীর রাতে চেন্নাই থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্প্রতি মধ্যপ্রদেশে ২০টি শিশুর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েক জন শিশুর অসুস্থ হয়ে পড়ার কথা শোনা যায়।
‘কোল্ডরিফ’ নামে বিষাক্ত একটি কাশির সিরাপ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। ‘স্রেসান ফার্মা’ নামে তামিলনাড়ুর যে প্রতিষ্ঠান ওই ভেজাল কাশির সিরাপ তৈরি করেছিল, তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
তার ভিত্তিতেই বুধবার গভীর রাতে চেন্নাই থেকে রঙ্গনাথনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত বেশ কয়েক দিন ধরেই তামিলনাড়ু পুলিশও তাকে খুঁজছিল।
এমনকি, রঙ্গনাথনের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
বিতর্কিত কোল্ডরিফ সিরাপটি মূলত সর্দিকাশি হলে শিশুদের খাওয়ানো হতো। সম্প্রতি শিশুমৃত্যুর পর সিরাপটিকে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়।
সেই পরীক্ষার রিপোর্টে দেখা যায়, ওই সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ডাই-ইথাইল গ্লাইকল (ডিইজি)। এটি একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা কিডনি বিকল করে দিতে পারে।
তা ছাড়া, ডিইজি মেশানো ওই সিরাপ খেলে লিভার এবং স্নায়ুতন্ত্রেরও মারাত্মক ক্ষতি হতে পারে। ঘটতে পারে মৃত্যুও।
মধ্যপ্রদেশে ও রাজস্থানে মৃত শিশুদের ক্ষেত্রে তা-ই হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরেই ভারতের ৯টি রাজ্যে কোল্ডরিফ নিষিদ্ধ করে দেওয়া হয়।
তদন্তে স্রেসান ফার্মার কারখানায় গিয়ে ডিইজি-র খালি কৌটোও পাওয়া যায়। জানা যায়, ওই সংস্থা কোল্ডরিফে ৪৬ থেকে ৪৮ শতাংশ ডিইজি মেশাচ্ছিল, যেখানে অনুমোদিত সীমা মাত্র ০.১ শতাংশ।
তা ছাড়া, স্রেসান ফার্মার জিএমপি লাইসেন্সও ছিল না, তা সত্ত্বেও তারা ওষুধ তৈরি ও বিক্রি চালিয়ে যাচ্ছিল।
ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার এ বিষয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, যে চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, গ্রেফতার করা হয়েছে তাকেও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।