1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে হামাস : ট্রাম্প

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সোমবারের মধ্যে ২০ জন জীবিত বন্দি ও ২৮ জনের মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, সোমবার খুব গুরুত্বপূর্ণ। সেদিন হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দি বিনিয়ময় হবে। হামাসের কাছে থাকা ৪৮ ইসরায়েলির বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
জিম্মি মুক্তির ব্যাপারে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলে যাব। নেসেটে বক্তব্য দেব। মিশরেও যাব। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।