1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গাজায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করল ইসরায়েল

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের জনপ্রতিরক্ষা বিভাগ বলছে, গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির আল যেইতুন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জনপ্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, শাবান পরিবারের সদস্যদের নিয়ে একটা গাড়ি ভুলবশত হলুদ সীমারেখা অতিক্রম করলে হামলা চালায় ইসরায়েল। এতে ৭ শিশু ও ২ নারীসহ ১১ জন নিহত হয়। হামলার আগে কোন ধরণের সতর্ক সংকেত দেয়নি আইডিএফ।
প্রসঙ্গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর , গাজার ভেতর থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। হলুদ সীমারেখা হল গাজাবাসী ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলাচল সীমাবদ্ধকারী পথরেখা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১০ অক্টোবর কাতার, যুক্তরাষ্ট্র, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা পুরোপুরি মানছেনা ইসরায়েল। গাজায় হামলার পাশাপাশি রাফাহ সীমান্ত এখনো বন্ধ রেখেছে নেতানিয়াহু প্রশাসন।
যুদ্ধবিরতির শর্তানুযায়ী, প্রথম ধাপে ইসরায়েলের ৪৮ জিম্মিকে ফেরত দিতে হবে হামাসকে। ইতিমধ্যে জীবিত ২০ জিম্মিকে ফেরত দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। বাকি ২৮ মৃত জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জনের লাশ ফেরত দিয়েছে হামাস। বাকি ১৮ জিম্মির মরদেহ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের।
কারণ হিসেবে প্রতিরোধ সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে মৃত জিম্মিদের লাশ খুঁজে পেতে দেরি হচ্ছে। এজন্য ইসরায়েলকে দায়ী করেন তারা। কারণ ধ্বংসস্তুপ সরাতে যে পরিমাণ সরঞ্জমাদি দরকার, গাজায় তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।