1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের হেলিকপ্টার কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের সময় হেলিপ্যাডের ভারে একাংশ ভেঙে হেলিকপ্টার বেসামাল হয়ে যায় বলে খবর দিয়েছে দ্য হিন্দু।
তবে দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত অংশ থেকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে স্টেডিয়ামটিকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। হেলিকপ্টারটি মূলত পাম্বার কাছে নীলক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। সেই ঘটনারই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।
এই ঘটনার কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেছেন, কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি। তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে প্রামাদমকে নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।
তিনি আরও জানান, প্রথমে পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এটি প্রামাদমে পরিবর্তন করা হয়েছিল। কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি হেলিপ্যাড। হেলিকপ্টারের চাকাগুলি মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।
চার দিনের কেরল সফরে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। ওই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের কারণে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। ভিডিওতে দেখা যায়, উপস্থিত দমকল ও পুলিশ সদস্যরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।