1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ২

খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নিরালা দিঘির পাড় এলাকার মো. বাবুলের ছেলে হাসানুর রহমান রাহুল (২২) এবং বটিয়াঘাটার বিরাট বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান সম্রাট (২৫)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টা ৩০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরে বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৭ দশমিক ৬২ চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি এবং একই রাইফেলের গুলি ভরার ৪টি চার্জার উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তারা খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এসব গুলি লুণ্ঠন করে। পরবর্তীতে এগুলো অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে বিক্রির চেষ্টা করছিল।
কেএমপি সূত্রে আরও জানা গেছে, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের হেফাজতে আরও কোনো অস্ত্র রয়েছে কিনা এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং অধিকতর অনুসন্ধানের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।