1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবের পদত্যাগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
সেখানে তিনি লিখেন, গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
তিনি লিখেন, আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, তা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এই প্রত্যাশা করি।
গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।
হাসিব লিখেন, সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
জানা যায়, ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম মূলত দুই পদে মনোনয়ন জমা দেন। একটি এজিএস অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে অনেকে ধারণা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।