1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

তালায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজ হলরুমে সোমবার (১৫ সেপ্টেম্বর) নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আব্দুল গফুর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মো. হাসানুর রহমান। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সার্বিক তত্তাবধানে নারী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কলেজের সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক, প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মো. মনিরুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে সুশিক্ষা প্রয়োজন। দক্ষতা উন্নয়নের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিকতার গুনাবলীর চর্চা করা অত্যন্ত জরুরী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগমীর প্রজন্মকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে বেশি বেশি নৈতিকতার চর্চা করতে হবে।
অনুষ্ঠানে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, শোষণমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।