1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরার তালায় মহিলা দলের সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হচ্ছে মহিলা দলের সমাবেশ। তালা উপজেলা মহিলা দলের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশে কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সমাবেশে উদ্বোধনী বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এদিকে, সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে গোটা সাতক্ষীরা জেলা ব্যাপী। সমাবেশ স্থলে ইতিমধ্যে নারী ও পুরুষসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সাধারন জনগণ দলে দলে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে কানায় কানায় ভরে গেছে সমাবেশ স্থল।
তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখবেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেহা হক কেয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।