1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

সাতক্ষীরায় আইসিটি ও তথ্য অধিকার কমিটির সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন, অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির এক যৌথ সভা আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন বিউটি, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক, এবং এ করিম বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আল-আমিনসহ অন্যান্যরা। সভায় গত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিব।
সভায় মূলত সাইবার অপরাধ প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা জানিয়েছেন, সাইবার অপরাধ ঘটার সাথে সাথে তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিতে হবে এবং আলামত হিসেবে সংশ্লিষ্ট ডিভাইস জব্দের ব্যবস্থা করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে-স্কুলে সাইবার প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষকদের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা প্রদান, ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ক্লাস পরিচালনা, পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও গোপনীয়তা রক্ষার শিক্ষা অনলাইন বুলিং, গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সচেতনতা ও অভিভাবকদের অনলাইন নজরদারির গুরুত্ব বোঝানো অনলাইন হয়রানি বা হুমকি পেলে করণীয় শেখানো।
শিক্ষার্থীদের ভূমিকা নির্ধারণে গুরুত্বারোপ করা হয়। সেগুলো হলো- নিরাপদ প্রযুক্তি ব্যবহারের চর্চা, সন্দেহজনক লিংক বা তথ্য এড়িয়ে চলা ব্যক্তিগত তথ্য গোপন রাখা, সাইবার অপরাধ দেখলে শিক্ষকদের জানানো, সম্মানজনক অনলাইন আচরণ চর্চা, অপরাধের শিকার হলে নির্ভয়ে অভিভাবক-শিক্ষক বা প্রশাসনের সহায়তা নেওয়া, সাইবার অপরাধ প্রতিরোধে আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও গৃহীত হয়েছে।
আইসিটি ও ইনোভেশন সংক্রান্ত আলোচনায় উঠে আসে। সেগুলো হলো-জেলার সরকারি অফিসগুলোর ওয়েবসাইট ও সিটিজেন চার্টার হালনাগাদ রাখা, জেলার ১২০টি আইসিটি ল্যাবযুক্ত স্কুলের ল্যাব সচল রাখা এবং তদারকি নিশ্চিত করা, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, মাইগভ প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ রাখা ও ইনোভেশন কার্যক্রমের মূল্যায়ন।
তথ্য অধিকার বাস্তবায়নে সিদ্ধান্তসমূহ হলো- জেলার সকল সরকারি দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম হালনাগাদ করা, বিকল্প তথ্য কর্মকর্তার নামসহ নেমপ্লেট স্থাপন
তথ্য প্রদান ফি সহজীকরণ, সরকারি টেলিফোন ও অফিসিয়াল মোবাইল নম্বর সচল রাখা, সভায় অংশগ্রহণকারী সকলে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত দেন এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।