1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

কুমারখালীতে বাবার মৃত্যু শোক সইতে না পেরে ছেলের আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে বিজয় কুমার বিশ্বাস আত্মহত্যা করেছেন। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে পুলিশ বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত বিজয় কুমার বিশ্বাস (৩২) উদয় নাতুড়িয়া গ্রামের শম্ভু চরণ বিশ্বাসের (৭২) ছেলে। বিজয় পেশায় জেলে ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিজয় কুমার বিশ্বাসের বাবা শম্ভু চরণ বিশ্বাস পূজা উপলক্ষে বাড়ির একটি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজারে বিক্রি করেন। রাত সাড়ে ৯টার দিকে বিজয় তার বাবার কাছে ছাগল বিক্রির অর্ধেক টাকার ভাগ চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে শম্ভু চরণ মারা যান। বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেচিয়ে বিজয় আত্মহত্যা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। প্রথমে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।