1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

খুলনার গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ আজ শুক্রবার সকালে প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। ওয়ার্কশপে প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। এবিষয়ে গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। টাইফয়েড টিকাদান বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণে গণযোগাযোগ অধিদপ্তরসহ সকল দপ্তরকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকায় ভয়ের কোন কারণ নেই। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান মহাপরিচালক। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ইউএনবির প্রতিনিধি শেখ দিদারুল আলম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: ইব্রাহিম-আল-মামুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মোঃ আরিফুল ইসলাম। ওয়ার্কশপে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় কেসিসিসহ খুলনা বিভাগের ১০ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার পাঁচশত ৭৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা বিভাগে এপর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন করা হয়েছে। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪ লাখ ৩১ হাজার একশত শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনা বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ওয়ার্কশপে খুলনার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।