1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ

মৃত ভোটারদের বাদ ও নারীদের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে: সিইসি

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মৃত ভোটারদের বাদ ও নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এছাড়া নয়টি আইন সংশোধন প্রক্রিয়াধীন রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। খবর বাসসের
নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি। সংস্কার কমিশনের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। আমরা নিশ্চিত করছি, যে কোনো গ্যাপ থাকলে পূরণ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার আমরা নিশ্চিত করব সব ভোটার ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাও মাইলফলক হিসেবে বিবেচিত হবে। অতীতে রিটার্নিং অফিসাররাও ভোট দিতে পারতেন না। এবার তাদেরও ভোটাধিকারও নিশ্চিত করা হবে। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোট দিতে পারবেন।
সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, কমিশনের সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস ছাড়া আরও ১৩ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
সংলাপের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সুশীল সমাজের মতামত গ্রহণ এবং নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য সব প্রাসঙ্গিক পদক্ষেপ নির্ধারণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।