1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শিশু ধর্ষণ মামলায় পূজা মণ্ডপের সহ-সভাপতি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গাজীপুরে পূজা মণ্ডপের পাশে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে পূজা মণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মহানগরীর একটি স্থানের খেলারত শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকার মেঘলাল সরকারের ছেলে এবং স্থানীয় পূজা মণ্ডপের সহ-সভাপতি। বৃহস্পতিবার (২ অক্টোবর) তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মণ্ডপে পূজা-অর্চনা চলছিল। পাশেই খেলারত শিশুটিকে ভজেন্দ্র সরকার ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে অভিযুক্তের ঘর থেকে শিশুর স্বজনরা তাকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করে কাশিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী থানায় ধর্ষণ মামলা করলে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।