1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

স্কুল-কলেজে ছুটি নিয়ে ‘বিভ্রান্তি’

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষাপঞ্জি অনুযায়ী ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
এই ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। পরদিন ৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ওই নির্দেশনার ভুল ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী সাংবাদিকদের বলেন, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই থাকবে। আগামী ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
তিনি আরো বলেন, চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুই দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়। যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করেছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা স্পষ্ট। কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।