1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ২০২৩ সালে পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ রোববার (০৫ অক্টোবর) শুনানি শেষে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন বিচারক গ্রহণ করেন এবং ২২ জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি নজরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক ও শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দেড় লাখেরও বেশি নেতাকর্মী সমবেত হয়। এ সময় উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। একইভাবে গণঅধিকার পরিষদের কর্মীরাও সংঘর্ষে জড়ায়। পরে এলাকায় আতঙ্ক ছড়াতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
ঘটনার পর বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রুহুল আমিন মোর্শেদ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।