1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
তবে চিঠিতে বেশকিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো— অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে; এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) চার হাজার পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানোর আগে চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, পদগুলো সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।
সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো মোট ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি দুই হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।