1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: উপাচার্য

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র ও রিহার্সাল হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোট শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের আইটি বিল্ডিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ‘চাকসু নির্বাচন যদি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, তাহলে আপনাদের সম্মান বাড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে, শিক্ষার্থীদের সম্মান বাড়বে।’
উপাচার্য বলেন, ‘ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে, অনুকূল পরিবেশ থাকতে হবে। এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের মধ্যে নির্বাচন হয় না। সন্ত্রাসের মধ্যে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। এই কৃতিত্ব তাদের। আমরা শুধু সহযোগিতা করেছি।’
উপাচার্য বলেন, ‘ছাত্রছাত্রীদের নির্বাচন এটা। শিক্ষার্থীদের নির্বাচন। তারা চাইছে এই নির্বাচন। এ জন্য এই নির্বাচন সুন্দর করার দায়িত্ব তাদের। সেই দায়িত্ব তারা পালন করেছে। সে জন্য আমি শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনারা জানেন, নির্বাচনের ক্যাম্পেইনের সময় নানা ত্রুটিবিচ্যুতি হয়, হাতাহাতি হয়। কিন্তু আমি ছাত্রদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল, চমৎকারভাবে তারা প্রচারণা চালিয়েছে।’
প্রসঙ্গত, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আজ বুধবার শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল সাড়ে ৯টায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।