1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই হবে: অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে যদি জুলাই সনদ বানচাল করা হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না উল্লেখ করে তিনি বলেন, বিচারকার্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর এফডিসিতে ‘গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়। কারণ এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।
জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে।
নানা অনিশ্চয়তা কাটিয়ে গত শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষরের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে আসেনি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।