1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শাহজালালের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জাহাজের একাংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
কার্গো ভিলেজের আগুন লাগা অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, আগুন নেভানোর জন্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে সাতটি ইউনিট ছুটে গেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানাতে পারেনি তারা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আনুমানিক দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।