1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার!

১৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, কার্যকর হবে দুই ধাপে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুই ধাপে এই সুবিধা কার্যকর হবে।
এর মধ্যে আগামী নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে। আর আগামী বছরের জুলাই থেকে সাড়ে ৭ শতাংশ ভাড়া বাড়বে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি অর্থবছর থেকেই শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাতা পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ ভাতা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেয়ে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর তাদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিয়েছিল। যদিও শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি কার্যকর করেনি শিক্ষা মন্ত্রণালয়। বরং তারা শতাংশের হিসাবে বাড়িভাড়া দিতে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল। এতে চারটি ভাগ (৫, ১০, ১৫, ২০ শতাংশ) করে হিসাব করে দেখানো হয়েছিল, কত টাকা লাগবে। সেখান থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী বাড়িভাড়া বাড়ানোর অনুরোধ করা হয়েছিল।
বাড়ি ভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। তাদের আন্দোলনের মধ্যে ১৯ অক্টোবর বাড়ি ভাড়া ভাতা সর্বনিম্ন ২০০০ টাকা করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।
সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তিন দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। এমন অবস্থার মধ্যে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্তের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।